নিউইয়র্ক ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের ঘাটতি স্বীকার করে ট্রাম্প বললেন, যুদ্ধ ‘খুব শীঘ্রই’ শেষ হবে

  • আপডেটের সময় : ০৫:৩৫:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই সমাপ্ত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তার সামরিক বাহিনীর কাছে নির্দিষ্ট কিছু অস্ত্রের ঘাটতি রয়েছে।

ইরানকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।’

যুদ্ধাস্ত্রের মজুত সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কিছু শক্তিশালী মারণাস্ত্রের সরবরাহ তাদের হাতে প্রায় সীমাহীন থাকলেও কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুত কিছুটা সীমিত বা সংকুচিত হয়ে এসেছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে, যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন। তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ একটু বেশিই টানটান।’

সূত্র: ডন

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অস্ত্রের ঘাটতি স্বীকার করে ট্রাম্প বললেন, যুদ্ধ ‘খুব শীঘ্রই’ শেষ হবে

আপডেটের সময় : ০৫:৩৫:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬