নিউইয়র্ক ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির বিমানবন্দরে দীর্ঘ ২৮ ঘন্টা আটকা ফ্লাইট, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ অনেক যাত্রী

  • আপডেটের সময় : ০৫:৩০:০৮ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৮ ঘণ্টার বেশি সময় ধরে ইতালির রোম বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট। সর্বশেষ, শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি ছাড়েনি।

এতে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন, অন্যত্র ব্যবস্থা না থাকায় অনেককে বিমানবন্দরের মেঝেতে শুয়ে থাকতে দেখা গেছে।

যাত্রীরা জানান, ফ্লাইটে ২৬০ জন যাত্রীর মধ্যে ১৭০ জনের মতো বাংলাদেশের পাসপোর্টধারী। তারা রোম বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে না পারায় হোটেল দিতে পারেনি বিমান। ফলে বিমানবন্দরের বিভিন্ন কোনে জায়গা হয়েছে তাদের।

বিমানের পক্ষ থেকে শুক্রবার রাতে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও অতিরিক্ত যাত্রীর কারণে লাউঞ্জে অনেকেরই জায়গা হয়নি। ফলে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

ফ্লাইটের যাত্রী ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মো. আবু সাঈদ জানান, রোম বিমানবন্দরে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটির কথা বলে ৮ ঘণ্টা বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। ফ্লাইটে অনেক বয়স্ক ও শিশু ছিলেন। তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, এক পর্যায়ে ফ্লাইটের অধিকাংশ যাত্রী অসুস্থ বোধ করেন। তখন বিমানের কর্মকর্তারা এসে আমাদের প্লেন থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসায় ইতালি প্রবেশের অনুমতি না থাকায় আমরা হোটেলে যেতে পারিনি। বিমান আমাদের খাবার ও থাকার ব্যবস্থা করতে পারিনি। আমরা সারারাত মেঝেতে শুয়ে ছিলাম। রাত ১১টায় আমাদের লাউঞ্জের ব্যবস্থা করেছে বিমান। যাত্রীরা অনেক ভোগান্তিতে রয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের থাকা ও খাবারের ব্যবস্থা করার কথা বললেও যাত্রীরা জানান ভিন্ন কথা।

ফ্লাইটের আরেক যাত্রী গণমাধ্যমকে বলেন, ‘ফ্লাইটে অনেক ডায়াবেটিক রোগী ছিল, তাদের সময়মতো খাওয়া ও ইনসুলিন নেওয়া প্রয়োজন। কিন্তু তারা তা পারছে না। সবকিছু লাগেজে রাখা, লাগেজ প্লেনে। শিশুরা না খেয়ে বিরক্ত ও অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের লাউঞ্জে যেতে বলা হলেও একসঙ্গে অনেক মানুষের লাউঞ্জে জায়গা হয়নি। যে যার মতো ফ্লোরে ঘুমাচ্ছে, এদিক-ওদিক মাটিতে বসে আছে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে। এখানে চরম বিপর্যয় পরিস্থিতি।’

এর আগে শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে

বিমানটির যান্ত্রিক ত্রুটি সারাতে দুপুর আড়াইটায় একদল ইঞ্জিনিয়ার রোমের উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি সমাধান সম্পন্ন হলে শনিবার ইতালির স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিমানের দেওয়া সময়সূচি অনুযায়ী, যাত্রীদের মোট ৪০ ঘণ্টার মতো রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। ফ্লাইটে ২৬০ যাত্রীর মধ্যে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইতালির বিমানবন্দরে দীর্ঘ ২৮ ঘন্টা আটকা ফ্লাইট, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ অনেক যাত্রী

আপডেটের সময় : ০৫:৩০:০৮ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬