নিউইয়র্ক ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে: আমির খসরু

  • আপডেটের সময় : ০৬:২১:২৯ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং তার নতুন চিন্তাতেই নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তার এই নতুন রাজনীতিতে দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ বাদ যাবে না। দেশের প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবে।

শনিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের যুবসমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী—এই বাজেটে কেউ বাদ যায়নি। প্রত্যেক মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে। তিনি নতুন রাজনীতি শুরু করেছেন। নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। কারণ বিশ্ব পাল্টে গেছে।’

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে অর্থনীতির সুফল পৌঁছে দেওয়া হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষিকার্ড দেওয়া হবে। আলেম-ওলামাদের জন্যও আলাদা বাজেট রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘সর্বস্তরের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিনা পয়সায় যাতে মানুষ চিকিৎসা নিতে পারেন, সে জন্য যা যা করা দরকার, তা করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, মানুষের প্রধান ব্যয়ের খাত এই দুটি।’

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় কমলে, ফ্যামিলি কার্ডের সুবিধা পেলে, কৃষক কার্ডের অর্থ পেলে এবং আলেম-ওলামারা সহায়তা পেলে দেশের কোনো মানুষ আর উন্নয়নের বাইরে থাকবে না। প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবেন।

বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে, সবগুলোকে সরকার কাজে লাগাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে: আমির খসরু

আপডেটের সময় : ০৬:২১:২৯ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬