নিউইয়র্ক ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • আপডেটের সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার থিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় সীমান্তে এ ঘটনা ঘটে।  

নিহত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ড  

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারি আলীনগর সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করেন। সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য চোরাকারবারিরা পালিয়ে যান।

(৪৬ বিজিবির শ্রীমঙ্গল) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার স্বজনেরাও বিষয়টি স্বীকার করেছেন। তারা মিয়ার লাশ বিএসএফ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আপডেটের সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬