নিউইয়র্ক ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দণ্ডিত আসামিদের তথ্যের অনলাইন ডাটাবেজ কেন নয়, হাইকোর্টের রুল

  • আপডেটের সময় : ০৭:০৭:০১ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটালাইজ করে অনলাইনে উন্মুক্ত করার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানি শেষে ব্যারিস্টার ফাহমিদা আখতার সাংবাদিকদের বলেন, দেশে অপরাধের সংখ্যা বাড়তে থাকায় দণ্ডিত আসামিদের তথ্য নিয়ে একটি অনলাইন ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। সেখানে দণ্ডিত ব্যক্তিদের রেকর্ড জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, এমন ডাটাবেজ চালু হলে দুটি উদ্দেশ্য পূরণ হতে পারে। প্রথমত, দণ্ডিত আসামিদের রেকর্ড প্রকাশ্যে থাকলে সামাজিক সমালোচনা ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা অপরাধীদের অপরাধ পুনরায় করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পারে।

দ্বিতীয়ত, কারও কর্মসংস্থান বা গৃহস্থালি কাজে নিয়োগের আগে তাঁর পটভূমি যাচাইয়ের সুযোগ তৈরি হবে। দেশে অপরাধের পর শাস্তির বিধান থাকলেও অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো ও যাচাই প্রক্রিয়ার ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফাহমিদা আখতার আরও বলেন, এমন একটি অনলাইন ডাটাবেজ চালু করা হলে নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত হতে পারে।

তিনি জানান, এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। শুনানি শেষে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের রেকর্ড সংবলিত একটি জনসাধারণের জন্য উন্মুক্ত অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দণ্ডিত আসামিদের তথ্যের অনলাইন ডাটাবেজ কেন নয়, হাইকোর্টের রুল

আপডেটের সময় : ০৭:০৭:০১ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬