নিউইয়র্ক ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত ৪

  • আপডেটের সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। ব্রাজিলিয়ান ফায়ার সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত বাকি তিনজন পর্যটক ছিলেন।

ঘন গাছপালা দিয়ে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানায়, বিমান চালক এবং তিন নারী আগুনে পুড়ে মারা গেছেন। এএফপির সঙ্গে আলাপকালে পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম এবং জি১ নিউজ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।

দুর্ঘটনাটি তিজুকা বনের ভেতরে পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার প্রতিকৃতি ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি ঘটেছে, যা দর্শনীয় স্থানের জন্য পরিচিত। রিও ডি জেনিরোতে এটি দুই মাসের ব্যবধানে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন মারা যান।

পর্যটকদের মধ্যে শহরের মনোরম দৃশ্য দেখার জন্য হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্স বার্তায় জানান, তিনি ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত ৪

আপডেটের সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬