নিউইয়র্ক ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ-আগুন

  • আপডেটের সময় : ০৭:৫৯:৫২ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জিসানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারের একটি স্থাপনায় ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইয়েমেনের সীমানা সংলগ্ন লোহিত সাগরের তীরবর্তী জিসানে অবস্থিত এই তেল স্থাপনায় অতীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একাধিকবার হামলা চালিয়েছে। একই সাথে সৌদি কর্তৃপক্ষ পূর্বে এ ধরনের আক্রমণের জন্য ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়াদেরও দায়ী করে এসেছে।

পরামর্শক প্রতিষ্ঠান আইআইআরের এক নোটের বরাতে রয়টার্স জানিয়েছে, হুতিদের এক হামলায় সমন্বিত গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল (আইজিসিসি) কমপ্লেক্স এবং ট্যাংক ফার্ম এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ২৭ জুলাই জিসানের চার লাখ ব্যারেল ধারণক্ষমতার শোধনাগারটি বন্ধ করে দেয় আরামকো।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ-আগুন

আপডেটের সময় : ০৭:৫৯:৫২ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬