নিউইয়র্ক ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

  • আপডেটের সময় : ০৫:৩৭:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সপ্তাহান্তে এশিয়ার বাজার খুলতেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয় ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী।

ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ইরান ও ওমানের চুক্তি স্বাক্ষরের আশায় হরমুজ প্রণালি খোলার সম্ভাবনা তৈরি হলে গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশের বেশি কমেছিল। উল্লেখ্য, বিশ্বজুড়ে ব্যবহৃত মোট তেলের এক-পঞ্চমাংশই এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে।

ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে থাকলেও এটি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে এখনও বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এই অমীমাংসিত পরিস্থিতির কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আপডেটের সময় : ০৫:৩৭:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬