নিউইয়র্ক ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এর সীমা থাকতে হয়: বিটিআরসির চেয়ারম্যান

  • আপডেটের সময় : ০৪:৪১:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মতপ্রকাশের স্বাধীনতার একটি সীমা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রংপুর শহরে মোবাইল টাওয়ারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ) রেডিয়েশন পরিবীক্ষণ, জনসচেতনতা ও সেবার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এমদাদ উল বারী বলেন, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা সবাই বলি। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এর একটি সীমা থাকতে হয়। তিনি বলেন, গুজব প্রতিরোধে শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করে সামাজিকভাবেও এর মোকাবিলা করতে হবে। কারণ সমাজে বিদ্যমান বিষয়গুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নানা ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সময় এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও বিভিন্ন ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছিল। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও ভুয়া ভিডিও ব্যবহার করে অস্থিরতা তৈরির আশঙ্কা ছিল।

তিনি বলেন, আমরা ভয় পেয়েছিলাম মিথ্যা ভিডিওকে মানুষ বিশ্বাস করবে। পরে দেখলাম, সত্য ভিডিওকেও মানুষ বিশ্বাস করছে না। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা থেকে মানুষ এখন অনেক কিছু শিখেছে।

এমদাদ উল বারী বলেন, প্রযুক্তির মাধ্যমে সমাজের গুজব বন্ধ করার চেষ্টা অব্যাহত থাকবে। তবে গুজব পুরোপুরি বন্ধ করা সম্ভব নাও হতে পারে। এ ক্ষেত্রে সমাজকেই এগিয়ে এসে গুজব প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এর সীমা থাকতে হয়: বিটিআরসির চেয়ারম্যান

আপডেটের সময় : ০৪:৪১:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬