নিউইয়র্ক ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটি জেলাতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২ যুবক

  • আপডেটের সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।আটককৃতরা হলেন- বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন এবং সেই সূত্রেই লংগদুতে গিয়েছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নারী জানান, রাত আটটার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি জানতে পেরে তারা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরবর্তীতে, ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে লংগদু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়। 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাঙ্গামাটি জেলাতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২ যুবক

আপডেটের সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬