নিউইয়র্ক ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনলো মেটা

  • আপডেটের সময় : ০৫:০২:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় চীনের সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত এআই মডেল তৈরির ক্ষেত্রে বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একই সঙ্গে নতুন উন্মুক্ত ওজনের এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা।

সোমবার (১০ আগস্ট) মডেলটি উন্মোচনের পাশাপাশি জাকারবার্গ জানান, শিগগিরই আরও বড় এআই মডেল প্রকাশ করবে মেটা। নতুন ‘মিউজ গ্লিমার’ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় মডেলের তুলনায় আকারে ছোট। তবে এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একটি মাত্র গ্রাফিকস কার্ড ব্যবহার করে ম্যাক বা ব্যক্তিগত কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে।

জাকারবার্গ তার ১৪ পৃষ্ঠার একটি প্রবন্ধে এআই প্রযুক্তি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ না রেখে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, এআই অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই এর নিয়ন্ত্রণ কেবল অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত করাই নিরাপদ পথ, এমন ধারণা সমস্যাজনক।

বর্তমানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উন্মুক্ত ওজনের এআই মডেলের প্রতি আগ্রহ বাড়ছে। কারণ এসব মডেল সাধারণত শীর্ষস্থানীয় বাণিজ্যিক মডেলের তুলনায় কম খরচে ব্যবহার করা যায় এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও নিজেদের কাজে মানিয়ে নেওয়ার সুযোগ থাকে।

রয়টার্স জানায়, চীনা প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত ওজনের এআই মডেল তৈরিতে এগিয়ে রয়েছে। মুনশটের ‘কিমি কে৩’, আলিবাবার ‘কিউওয়েন ৩.৮-ম্যাক্স’ এবং ডিপসিকের ‘ভি৪-ফ্ল্যাশ’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই ব্যবস্থাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের প্রধান মডেলগুলো মূলত নিয়ন্ত্রিত বা বন্ধ কাঠামোর।

মেটা জানিয়েছে, তারা তাদের আরও উন্নত মডেল ‘মিউজ স্পার্ক ১.২’-এর ওজনও প্রকাশ করার পরিকল্পনা করছে। গত বছর এআই প্রতিযোগিতায় এগিয়ে যেতে মেটা একটি ব্যয়বহুল বিশেষায়িত দল গঠন করেছিল। তবে ‘ল্যামা ৪’ প্রত্যাশিত সাড়া না পাওয়ার পর প্রতিষ্ঠানটি এআই কৌশলে পরিবর্তন আনে।

এদিকে এআই অবকাঠামো তৈরিতে মেটার বিপুল বিনিয়োগ নিয়েও যুক্তরাষ্ট্রে স্থানীয় পর্যায়ে উদ্বেগ বাড়ছে। এ কারণে জাকারবার্গ ১০০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তথ্যকেন্দ্র নির্মাণের প্রভাব নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনগোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়াই হবে এ তহবিলের অন্যতম লক্ষ্য।

জাকারবার্গ বলেন, চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের একটি বড় অসুবিধা হলো সেখানে অবকাঠামো নির্মাণ তুলনামূলক কঠিন। এআই অবকাঠামোতে এ বছর মেটা সর্বোচ্চ ১৪ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করতে পারে বলেও জানান তিনি।

উন্মুক্ত এআই মডেলে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে দেশটির নীতিতেও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন জাকারবার্গ। বিশেষ করে তথ্য ব্যবহারের নিয়ম ও ‘ডিস্টিলেশন’ পদ্ধতির ক্ষেত্রে বিধিনিষেধ পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

তিনি জানান, মডেল প্রকাশের আগে নিরাপত্তা মানদণ্ড অনুমোদনের ক্ষমতা মেটার স্বাধীন পরিচালকদের দেওয়া হবে। একই সঙ্গে বিদেশি উন্মুক্ত এআই মডেলের প্রবেশাধিকার সীমিত করা কার্যকর সমাধান নয় বলেও মন্তব্য করেন জাকারবার্গ।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনলো মেটা

আপডেটের সময় : ০৫:০২:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬