নিউইয়র্ক ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিং ঘিরে অপ্রীতিকর ঘটনার শঙ্কা, প্রশাসনের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

  • আপডেটের সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে মিলিয়ে অনেক এলাকায় মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার বিদ্যুতের চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ সরবরাহ করা যাচ্ছে। এ অবস্থায় নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ জোনাল অফিস ও কয়ড়া সাব-জোনাল অফিসের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় এক লাখ গ্রাহক রয়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দিনে গড়ে চার থেকে পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসাসেবা ও অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সিধুলী ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছি। শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।”

পৌর এলাকার চাঁদপুরের আবুল হাসান বলেন, “দিনে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। প্রচণ্ড গরমে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, “মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট, কিন্তু আমরা মাত্র ৭ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “অফিস এবং উপজেলার উপকেন্দ্রসহ সব বিদ্যুৎ স্থাপনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন। একই চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

১৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

লোডশেডিং ঘিরে অপ্রীতিকর ঘটনার শঙ্কা, প্রশাসনের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

আপডেটের সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬