নিউইয়র্ক ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে শিশুসহ ৪৪ জনের মৃত্যু

  • আপডেটের সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানিয়েছে। ফেরিটিতে অরিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওই হ্রদের একজন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ৯০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটিতে ১২০ জন ছিল। তাদের মধ্যে শিশু ছিল ১২।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ৭৭ জনকে উদ্ধার করে হ্রদের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

সিভিল প্রোটেকশন ইউনিট জানিয়েছে, টিকিট বিক্রির নিবন্ধিত তথ্য অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে টিকিট কাটার বয়স হয়নি—এমন কতজন শিশু ফেরিটিতে ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিম্বাবুয়ের জাতীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হ্রদের উল্টে যাওয়া ফেরিটির দিকে কয়েকটি স্পিডবোট এগিয়ে যাচ্ছে এবং ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ছে। উদ্ধার অভিযানে হ্রদের পানির নিচে অনুসন্ধানকারী একটি দলও মোতায়েন করা হয়েছে।

জানা যায়, দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) এই জলযানটি উত্তরাঞ্চলীয় কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে সাধারণ মানুষকে পারাপারের কাজে নিয়োজিত ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে শিশুসহ ৪৪ জনের মৃত্যু

আপডেটের সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬