নিউইয়র্ক ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেমিনির তৈরি ছবি-ভিডিওতে দৃশ্যমান জলছাপ বন্ধের সুযোগ দিচ্ছে গুগল

  • আপডেটের সময় : ০৫:০৬:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গানে থাকা দৃশ্যমান জলছাপ বন্ধ করার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এই সুবিধার ফলে জেমিনি ব্যবহারকারীরা চাইলে কনটেন্টে থাকা দৃশ্যমান জলছাপ সরিয়ে রাখতে পারবেন। তবে কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এমন তথ্য গোপনভাবে সংরক্ষিত থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নতুন সুবিধাটির ঘোষণা দিয়েছে গুগল। এটি জেমিনি, ফ্লোসহ গুগলের কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় চালু করা হবে।

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, দৃশ্যমান জলছাপ বন্ধ করলেও কনটেন্টের গোপন জলছাপ ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য মুছে যাবে না। ফলে পরবর্তী সময়ে কোনো ছবি বা ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করা সম্ভব হবে।

গুগলের এই গোপন জলছাপের নাম ‘সিন্থ আইডি’। এটি ছবির ভেতরে এমনভাবে যুক্ত থাকে, যা সাধারণভাবে খালি চোখে দেখা যায় না।

গুগলের দাবি, নতুন সুবিধার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট ব্যবহারে আরও স্বাধীনতা দেওয়া। দৃশ্যমান জলছাপ অনেক সময় ছবি বা ভিডিওর নকশা ও ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে পেশাদার কাজের ক্ষেত্রে এটি অসুবিধার কারণ হতে পারে।

তবে দৃশ্যমান জলছাপ সরিয়ে ফেললেও কনটেন্টের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির পরিচয় যাতে হারিয়ে না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে গুগল। এ কারণে গোপন শনাক্তকরণ ব্যবস্থা অপরিবর্তিত রাখা হবে।

গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি আগামী কয়েক দিনের মধ্যে চালু হতে পারে। সুবিধাটি চালু হলে জেমিনির সেটিংস থেকে ব্যবহারকারীরা দৃশ্যমান জলছাপ চালু বা বন্ধ করার সুযোগ পাবেন।

এদিকে গুগল ‘ক্রেডেনশিও’ নামে একটি নতুন সফটওয়্যারও উন্মুক্ত করছে। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের তৈরি বিভিন্ন সফটওয়্যারে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত ও যাচাইয়ের প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগলের নতুন উদ্যোগকে তাই একদিকে কনটেন্ট ব্যবহারে স্বাধীনতা বাড়ানো এবং অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বজায় রাখার সমন্বিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, আহত অন্তত ৫ জন

হরমুজ দখলের বিষয়ে ‘মজা’ করেছেন ট্রাম্প: মার্কিন সংবাদমাধ্যম

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জেমিনির তৈরি ছবি-ভিডিওতে দৃশ্যমান জলছাপ বন্ধের সুযোগ দিচ্ছে গুগল

আপডেটের সময় : ০৫:০৬:৫১ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬