নিউইয়র্ক ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

  • আপডেটের সময় : ০৫:০৭:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও ও পোস্টের দর্শক বৃদ্ধি এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের একটি সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই অ্যাপটি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আপাতত আইওএস বা অ্যাপল ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং কনটেন্ট আইডিয়া বা পারফরম্যান্স বিশ্লেষণের ক্ষেত্রে চ্যাটজিপিটির মতো বাইরের এআই টুলের ওপর নির্ভরতা কমাতে মেটা এই অ্যাপটি নিয়ে এসেছে।

নতুন এই অ্যাপটিতে ফেসবুক তাদের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ বা সাহায্যকারী যুক্ত করেছে। এটি ক্রিয়েটরের কাজের ধরন, ধরন, লক্ষ্য ও দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে এটি প্রয়োজনীয় পরামর্শ দেবে।

ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করতে পারবেন কখন পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে? দর্শকরা কমেন্টে কী বলছেন? কোন কনটেন্ট ভালো করছে? শুধু উত্তর দেয়াই নয়, প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রশ্নও করা যাবে। কমেন্ট ব্যবস্থাপনাতেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। এআই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আলাদা করে দেখাবে এবং ক্রিয়েটরের নিজস্ব লেখার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তর তৈরি করবে। তবে সেই উত্তর প্রকাশের আগে সেটি সম্পাদনা ও অনুমোদনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রিয়েটরের হাতে।

এছাড়াও, প্রতিদিন অ্যাপটিতে ঢোকার পর ক্রিয়েটররা তাদের দিনের জরুরি কাজগুলোর একটি তালিকা দেখতে পাবেন। সেখানে আগের পোস্টগুলো কেমন চলছে, লক্ষ্যের দিকে কতটা এগোলেন বা কাদের কমেন্টের উত্তর দেওয়া দরকার, সেসব তথ্য সুন্দরভাবে সাজানো থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

মেটা ইদানীং শুধু এই একটি অ্যাপই নয়, আরও বেশ কিছু নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপের জন্য রেডিটের মতো অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সাথে ছবি শেয়ার করার অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেম খেলার অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প বানানোর অ্যাপ ‘স্টোরিকিট’।

সূত্র: টেক ক্রাঞ্চ

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

আপডেটের সময় : ০৫:০৭:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬