নিউইয়র্ক ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : ০৭:১৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুজন হলো- আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষণেও তারা পাড়ে উঠতে পারেনি। দুই ঘণ্টা পর ৩টার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তল্লাশি করে উদ্ধার করা হয় লাবিবাকে। পরে তিনজনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ও আতিকা মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, নিহত দুজনের মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। আহত লাবিবাকে দেওয়া হচ্ছে চিকিৎসা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘কিস পর্যন্ত করিনি, অশালীনতার প্রশ্নই ওঠে না’: ঘনিষ্ঠ দৃশ্য বিতর্কে ইয়াশ

ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বদলানো উচিত ৬ সেটিংস

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় : ০৭:১৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬