নিউইয়র্ক ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৫:০৭:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশি টিলায় একটি নিমগাছে তাদের মরদেহ ঝুলতে দেখেন বাগান পাহাদার স্বপন রাজভর। তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মাসখানেক আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী আইনগতভাবে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। তবে তাদের দুজনেরই আগের সংসার ও সন্তান রয়েছে। বিনতার আগে বিবাহবিচ্ছেদ হলেও মঙ্গল প্রথম স্ত্রীসহ বসবাস করছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে তাদের পরিবারে তীব্র কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁরা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৫:০৭:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬