নিউইয়র্ক ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে ছিল হেডফোন

  • আপডেটের সময় : ০৩:১২:২০ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. ইলিয়াস (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত আটটার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাড়ি আত্রাই উপজেলার চাপড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও সান্তাহার রেলওয়ে থানা–পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ইলিয়াস শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক দুলাল হোসেন বলেন, রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে ছিল হেডফোন

আপডেটের সময় : ০৩:১২:২০ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬