নিউইয়র্ক ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামনের গাড়িতে ধাক্কা দিয়ে পুড়ে ছাই স্লিপার কোচ

  • আপডেটের সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘বাসে আগুন দেখে আমরা দৌড়ে ঘটনাস্থলে যাই। সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। পুরো বাসটি পুড়ে গেছে।’

আরেক প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, আগুন দেখে তিনি দ্রুত মহাসড়কে ছুটে যান। বাস থেকে যাত্রীরা নিরাপদে বের হতে পারলেও মুহূর্তের মধ্যে পুরো বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সামনের গাড়িতে ধাক্কা দিয়ে পুড়ে ছাই স্লিপার কোচ

আপডেটের সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬