নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠবাগান থেকে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সোনার বাংলা এনজিওর পরিচালক আরিফুল ইসলামের (৪২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের বাড়ির পাশে একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি ‘সোনার বাংলা’ এনজিওর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, স্থানীয়রা দুর্গানগর গ্রামের একটি মেহগনি গাছের সঙ্গে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৬ মাসে সরকারের সুস্পষ্ট কোনো সাফল্য নেই: গোলাম পরওয়ার

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কাঠবাগান থেকে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬