নিউইয়র্ক ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৩৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কাতারের দুই দিনের সরকারি সফরে উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দোহার উদ্দেশে রওনা হন। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে যাচ্ছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির রয়েছেন প্রতিনিধিদলে ।

সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী কর্মীদের পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনায় আসতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৩৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬