নিউইয়র্ক ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপান করে প্রাণ দিল যুবক

  • আপডেটের সময় : ০৫:০৩:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষ পানে তানভীর (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ​সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় বোনের তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ পান তানভীর। এ খবর শুনে চরম মানসিক আঘাতে শোক সামলাতে না পেরে বিকেল আনুমানিক ৪টার দিকে বিষ পান করেন এবং ঘরের ভেতরে ঢুকে অসুস্থ হয়ে পড়েন।

পরে বোন ও মা ছালেহা বেগম তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

​ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানান এবং কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর এজাহার জমা দেন।

​এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপান করে প্রাণ দিল যুবক

আপডেটের সময় : ০৫:০৩:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬