নিউইয়র্ক ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি

  • আপডেটের সময় : ০৫:১০:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিক নামের এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান পুলিশের সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট রয়েছে। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা পুঁতে রেখেছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি

আপডেটের সময় : ০৫:১০:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬