নিউইয়র্ক ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : ০৭:২১:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনা মহানগরে ‘ছেলেধরা’ সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে রাজু বিশ্বাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে বয়রা রায়েরমহল বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাজু বিশ্বাস জেলার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোড এলাকার নজরুল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে একটি মোটরসাইকেলে করে রাজু বিশ্বাসসহ মোট তিনজন রায়েরমহল এলাকায় আসেন। সেখানে রাজু স্থানীয় একটি শিশুকে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে রাজুকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং একপর্যায়ে তাকে গণপিটুনি দেন। তবে পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা অপর দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ জানান, স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালে তার মৃত্যু হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং তারা হাসপাতালে পৌঁছান।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

নেপালের জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেটের সময় : ০৭:২১:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬