নিউইয়র্ক ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের জনপ্রিয়তা কমে মেয়াদকালের সর্বনিম্ন ৩৩ শতাংশে পৌঁছেছে

  • আপডেটের সময় : ০৯:০৩:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার মেয়াদকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসসের যৌথ জরিপের বরাতে রয়টার্স জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়ে অধিকাংশ আমেরিকান উদ্বিগ্ন।

চার দিন ধরে চলা এই জরিপে মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৬৪ শতাংশ মানুষ তার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন।

জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ আমেরিকান মনে করছেন, ইরানে যুক্তরাষ্ট্রের এই অন্তর্ভুক্তি ‘দীর্ঘ সময় ধরে চলবে’। এদের মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান সমর্থক রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সংঘর্ষ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেবল ১৬ শতাংশ মানুষ মত দিয়েছেন।

অনলাইনে পরিচালিত এই সমীক্ষায় সারা দেশের ১ হাজার ১৬৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত প্রদান করেছেন।

সূত্র: ডন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

নেপালের জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্রাম্পের জনপ্রিয়তা কমে মেয়াদকালের সর্বনিম্ন ৩৩ শতাংশে পৌঁছেছে

আপডেটের সময় : ০৯:০৩:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬