নিউইয়র্ক ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

  • আপডেটের সময় : ০৯:০৪:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। 

চার দিনের সরকারি সফরে রোববার নেপাল পৌঁছান জেনারেল ধীরাজ শেঠ। নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন।

সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি নেপাল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন ধীরাজ শেঠ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

১৯৫০ সাল থেকে ভারত ও নেপালের মধ্যে একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য চলে আসছে। দীর্ঘদিনের এই রীতি দুই প্রতিবেশী দেশের সামরিক সম্পর্কের বিশেষ দিক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল ধীরাজ শেঠের নেপাল সফর দুই দেশের পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা প্রতিরক্ষা সহযোগিতাকে আরও দৃঢ় করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

সফরকালে ভারতের পক্ষ থেকে নেপাল সেনাবাহিনীকে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন জেনারেল ধীরাজ শেঠ। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি এবং সেখানে গার্ড অব অনার পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সেনাপ্রধানের এ সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরটিতে সম্মানসূচক পদমর্যাদা প্রদান, সামরিক বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের মতো কার্যক্রম ছিল। এর মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতা আবারও সামনে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

নেপালের জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেপালের জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

আপডেটের সময় : ০৯:০৪:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬