নিউইয়র্ক ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে মধুচন্দ্রিমায় গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রিটিশ দম্পতি ও পাইলটের মৃত্যু

  • আপডেটের সময় : ০৫:৫৭:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গ্রিসের সিফনোস দ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সদ্য বিবাহিত এক ব্রিটিশ দম্পতি ও পাইলটসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

দম্পতি মধুচন্দ্রিমায় গ্রিসে এসেছিলেন। এথেন্সের কাছে মারকোপুলো গ্রাম থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিফনোস যাওয়ার জন্য তাঁরা হেলিকপ্টারে উঠেছিলেন। থোলোস এলাকায় অবতরণের কথা থাকলেও ল্যান্ডিং সাইট থেকে মাত্র কয়েক মিটার দূরেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং আগুনে পুড়ে যায়।

এথেন্স পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য টাইমসকে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল। তার কয়েক মিনিট আগেই দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে নিচে নেমে আসে এবং আগুনের গোলায় পরিণত হয়। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

নিহত দম্পতির নাম আলেকজান্ডার ক্রোমি ও মেরি এবার্ট বলে জানিয়েছে গ্রিক পুলিশ। পাইলটের নাম স্থানীয়ভাবে জিওর্গোস রাইকোস বলে উল্লেখ করা হয়েছে। গ্রিক ফায়ার সার্ভিস জানায়, সোমবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের কাজ করতে হয় এবং সন্ধ্যার মধ্যে তা নেভানো সম্ভব হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনার কিছুক্ষণ পর সিফনোসের উপমেয়র মানোলিস ফুনতুলাকিস ঘটনাস্থলে পৌঁছান। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, হেলিকপ্টারটির প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। দুজনের মরদেহ ধ্বংসাবশেষের মধ্যে এবং আরেকজনের মরদেহ কিছুটা দূরে পাওয়া যায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জরুরি ভিত্তিতে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্তদের পরিবারকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে তাঁদের কর্মীরা প্রস্তুত আছেন।

সিফনোস দ্বীপে স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গ্রিসে মধুচন্দ্রিমায় গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রিটিশ দম্পতি ও পাইলটের মৃত্যু

আপডেটের সময় : ০৫:৫৭:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬