নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনএনের নারী সাংবাদিকের প্রশ্নে চটলেন ট্রাম্প, হোয়াইট হাউস থেকে ব্যক্তিগত আক্রমণ

  • আপডেটের সময় : ০৯:১০:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করার জেরে সিএনএনের নারী সাংবাদিক জ্যেষ্ঠ হোয়াইট হাউস প্রতিবেদক ক্রিস্টেন হোমসকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ ছড়িয়েছে হোয়াইট হাউস। সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ওই সাংবাদিকের পাশাপাশি তার সন্তানদের নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়।

রোববার এক জনসমাবেশে ডেমোক্র্যাট সিনেটর জন অসফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প যে কাজগুলো করার কথা, সেগুলো করতে চান না। বরং নিজের বলরুম বানাতে ব্যস্ত এবং নাটালির সঙ্গে কাতারের আমিরের উপহার দেওয়া অরক্ষিত উড়োজাহাজে ঘুরতে চান। এই মন্তব্যে স্পষ্টভাবে প্রেসিডেন্টের নির্বাহী সহকারী নাটালি হার্পের দিকে ইঙ্গিত করা হয়। এতে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

পরদিন ওভাল অফিসের সংবাদ সম্মেলনে অসফের ওই মন্তব্য নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান হোমস। প্রেসিডেন্ট প্রশ্নটি এড়িয়ে যান এবং অসফকে ‘পি-উই হারম্যানের মতো দেখতে’ বলে কটাক্ষ করেন। পি-উই হারম্যান আমেরিকার একটি জনপ্রিয় কৌতুক চরিত্র।

হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওই কথোপকথনের ভিডিও ক্লিপ পোস্ট করা হয়। হোমসকে ট্যাগ করে তাকে ‘সাংবাদিকতার জন্য লজ্জাজনক ও অপমানজনক একজন বিব্রতকর ব্যক্তি’ বলে অভিহিত করা হয়। পোস্টে আরও অভিযোগ করা হয় যে তিনি হোয়াইট হাউসের এক কর্মীর সঙ্গে বাজে আচরণ করেছেন। বলা হয়, এই জঘন্য মানুষগুলো সবচেয়ে নীচ লোকেদের চেয়েও নীচ।

পরে হোয়াইট হাউস থেকে আরেকটি পোস্টে বলা হয়, একদিন আপনার সন্তানেরা আপনার করা সেই জঘন্য ও অমানবিক প্রশ্নটি দেখতে পাবে। এতটা নির্মম ও প্রতিহিংসাপরায়ণ একজন মানুষকে বাবা-মা হিসেবে পেয়ে তারা বীতশ্রদ্ধ ও বিব্রত হবে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

ওভাল অফিসের ওই অনুষ্ঠানে ট্রাম্প নিজেও হোমসের সমালোচনা করেন। একপর্যায়ে তিনি বলেন, চুপ, চুপ, চুপ। আপনি খুবই অসম্মানজনক আচরণ করছেন। হোমস জবাব দেন যে তিনি সিএনএনের হয়ে কাজ করছেন। ট্রাম্প তখন বলেন, ভুয়া খবর, আপনি ভুয়া খবর। আপনি খুবই উচ্চকণ্ঠ ও বাচাল একজন মানুষ। আপনি ভুয়া খবর। চুপ করুন। চুপ করুন। আপনি একজন ভুয়া সাংবাদিক এবং আপনি ভুয়া খবর পরিবেশন করেন।’

হোমস প্রশ্নটি শেষ করার চেষ্টা করলেও ট্রাম্প তার কথার ওপর কথা বলতে থাকেন। ফলে তিনি প্রশ্নটি সম্পূর্ণ করতে পারেননি।

এই ঘটনার পর সিএনএন হোমসের পক্ষে অবস্থান নিয়েছে। নেটওয়ার্কটির বিবৃতিতে বলা হয়, হোমস হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহকারী সবচেয়ে সম্মানিত ও দক্ষ সাংবাদিকদের একজন। তিনি মার্কিন জনগণের পক্ষ থেকে একটি কঠিন, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। সরকারি কর্মকর্তারা অপছন্দের সংবাদ প্রতিবেদন নিয়ে আপত্তি জানাতেই পারেন। কিন্তু প্রশ্ন করার কারণে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা ওই পদমর্যাদার সঙ্গে মানানসই নয় এবং মুক্ত সংবাদমাধ্যমের নীতিরও পরিপন্থী।

এবারই প্রথম নয়, এর আগেও একাধিক নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ ও অপমান করে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

নেপালের জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

১৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিএনএনের নারী সাংবাদিকের প্রশ্নে চটলেন ট্রাম্প, হোয়াইট হাউস থেকে ব্যক্তিগত আক্রমণ

আপডেটের সময় : ০৯:১০:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬