নিউইয়র্ক ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার

  • আপডেটের সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার পণ্যসামগ্রীর ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি অনুরোধ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাবেলিয়ার্দো দে লা এস্প্রিয়েলা। মঙ্গলবার (১৮ আগস্ট) এক টেলিফোন আলাপে এই অনুরোধ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, মার্কো রুবিওর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি উল্লেখ করেন, শুল্ক স্থগিতাদেশ কার্যকর করতে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তা বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সদিচ্ছা রয়েছে।

এই আলোচনা ও প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে কলম্বিয়ার বাণিজ্যমন্ত্রী মাউরিসিও গোমেজকে মঙ্গলবারই ওয়াশিংটন সফরের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। সেখানে পৌঁছে তিনি সমঝোতার মূল দায়িত্ব নেবেন এবং শুল্ক স্থগিত করার লক্ষ্যে কাজ করবেন।

গত ১০ আগস্ট কলম্বিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর মার্কিন সহায়তার জন্য পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এস্প্রিয়েলা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, তাদের মূল আলোচনা ছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ার জনগণের জন্য সহায়তার বিষয়টিকে ঘিরে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তারা ২ কোটি ৬৫ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে। একই সঙ্গে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো এবং সি-১৩০ কার্গো বিমানের মাধ্যমে পরিবহনে সহায়তা দিয়েছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার

আপডেটের সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬