নিউইয়র্ক ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত

  • আপডেটের সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাত্ করেছে। সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সৌহার্দপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন তারা।

এদিকে চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতে চীন-বাংলাদেশ সম্পর্ক, আন্তঃদলীয় যোগাযোগ ও যুব সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, এনসিপিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এনসিপির এই উপকমিটি দুই দেশ ও দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত

আপডেটের সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬