নিউইয়র্ক ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

  • আপডেটের সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ভুয়া খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেওয়া হয়েছে। বইটির প্রচ্ছদে লেখা ছিল, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’

হাইকমিশন অভিযোগ করে, একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তারা বইটির প্রকৃত প্রচ্ছদ অপরিবর্তিত রাখার অনুরোধ করেছে।পোস্টে হাইকমিশন আরও জানায়, কোনো সংবাদকে নিজেদের মতো করে উপস্থাপন করতে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা উচিত নয়। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

আপডেটের সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬