নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি

  • আপডেটের সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুর্কি সামরিক উপস্থিতির বিস্তার ইসরায়েল কোনোভাবেই সহ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বুধবার (১৯ আগস্ট) নেতানিয়াহু জানান, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে।

নেতানিয়াহু বলেন, ‘দক্ষিণের দিকে তুর্কি সামরিক শক্তির অবস্থান শক্ত হওয়া আমরা কোনোভাবে বরদাশত করব না। এটি আমাদের জন্য হুমকিস্বরূপ এবং আমরা এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে মঙ্গলবারের ইসরায়েলি হামলার পর তার এই মন্তব্য এলো। তেল আবিব সতর্ক করেছিল যে সেখানে তুর্কি সেনা মোতায়েন পারস্পরিক সম্মত নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন ঘটাবে।

তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ওই স্থানে তুর্কি সামরিক ঘাঁটি তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। মূলত সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্যই ঘাঁটিটি পুনর্নির্মাণ করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি

আপডেটের সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬