মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক ‘নিষেধাজ্ঞা ও চাপ’ কোনো সমাধান আনবে না বলে জানিয়েছে চীন।
শুক্রবার (২১ আগস্ট) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধান করতে পারে না।’
সংকট কাটিয়ে উঠতে লিন জিয়ান ‘সকল সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করার’ আহ্বান জানান।
সূত্র: ডন



















