নিউইয়র্ক ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

  • আপডেটের সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকার চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার তিনি কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের, ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় নিহত ১৬

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

আপডেটের সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬