নিউইয়র্ক ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁস নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, ছেলে আহত

  • আপডেটের সময় : ০৭:০৭:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেদার মল্লিক ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য, পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।

এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের আরও দুজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রমজান ও তার স্ত্রী লামিয়া এবং মা ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হাঁস নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, ছেলে আহত

আপডেটের সময় : ০৭:০৭:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬