নিউইয়র্ক ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনের স্কুলে তলোয়ার হামলায় ১৭ বছরের কিশোরী নিহত

  • আপডেটের সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সুইডেনের ফাগেরস্তা শহরের ব্রিনেল স্কুলে তলোয়ার হামলায় এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্কুলের শ্রেণিকক্ষে এই হামলার ঘটনা ঘটে। নিহত কিশোরীর বয়স ১৭ বছর। পুলিশ শনিবার তার পরিচয় শনাক্ত করে পরিবারকে বিষয়টি জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে আরও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় পত্রিকা ফাগেরস্তা-পোস্তেন জানিয়েছে, নিহতের বাবা-মা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী, সন্দেহভাজন ১৮ বছর বয়সী তরুণ ওই স্কুলেরই শিক্ষার্থী। গ্রীষ্মের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার কয়েক দিন পর সে স্কুলে ঢুকে হামলা চালায়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

হামলায় ১২ ও ১৭ বছর বয়সী দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের একজনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আরও একজন সামান্য আহত হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

শনিবার সকাল থেকেই স্কুলের বাইরে শোকের পরিবেশ দেখা যায়। মোমবাতি ও ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধ গড়ে তোলা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমে।

নিহত কিশোরীর প্রতি শ্রদ্ধা জানাতে ফাগেরস্তায় গিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং বিরোধীদলীয় নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে চলমান প্রচার-প্রচারণাও সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো।

পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সন্দেহভাজন তরুণের সঙ্গে স্কুলে সহিংসতা উসকে দেওয়া কোনো অনলাইন কমিউনিটির যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার কারণ ও উদ্দেশ্য নিয়ে তদন্ত এখনো চলমান।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সুইডেনের স্কুলে তলোয়ার হামলায় ১৭ বছরের কিশোরী নিহত

আপডেটের সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬