নিউইয়র্ক ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ যাত্রী আহত

  • আপডেটের সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের এক ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যায়। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) ডালাসগামী ওই ফ্লাইটে ঘটনাটি ঘটে। পাইলট সাংবাদিকদের জানিয়েছেন, বিমানটি যখন আকাশে ছিল, তখনই এক যাত্রীর ল্যাপটপ থেকে আগুন বের হয়। ক্রু ও অ্যাটেন্ডেন্টরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে।

ডালাসে পৌঁছানোর পর আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়। বাকি চারজনের আঘাত মারাত্মক না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই ফ্লাইটে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রী মিলিয়ে মোট ১৩৩ জন ছিলেন।

বিমানের ভিতরে আগুন লাগার পরও নিরাপদে গন্তব্যে পৌঁছানোয় পাইলট, কো-পাইলট ও ক্রু-অ্যাটেন্ডেন্টদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ল্যাপটপে লিথিয়াম ব্যাটারি থাকলে বিভিন্ন কারণে সেটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইট চলাকালে ল্যাপটপ বিস্ফোরণ বা আগুনের ৫৮টি ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে এফএএ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা 

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ যাত্রী আহত

আপডেটের সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬