নিউইয়র্ক ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’র শেষ অধ্যায়

  • আপডেটের সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হিন্দি সিনেমার ইতিহাস মাতানো অন্যতম জনপ্রিয় সাসপেন্স-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় এবং চূড়ান্ত অধ্যায় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রহর গুনছে। আগের দুটি কিস্তির বিপুল সাফল্যের পর এবারও প্রধান চরিত্র বিজয় সালগাঁওকরের রূপেই সেলুলয়েডে ধরা দিতে যাচ্ছেন অজয় দেবগন। চলতি বছরের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের কাছে ২ অক্টোবর তারিখটি বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দুই সিনেমার গল্পেই এই তারিখকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। এবার তৃতীয় কিস্তিতে সেই রহস্যের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় দর্শকরা।

সম্প্রতি অজয় দেবগন তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার উন্মোচন করেছেন। পোস্টারে তার দৃঢ় চেহারার পাশাপাশি ভেসে উঠেছে হিন্দিতে লেখা একটি সংলাপ—‘মেরা সাচ, মেরা সেহি, সির্ফ মেরি ফ্যামিলি হে।’ পোস্টারে অজয়ের চোখেমুখে যেন বিজয় সালগাঁওকরের দৃঢ়তা স্পষ্ট। পরিবারের স্বার্থে এবারও তিনি কতটা দূর যেতে পারেন, সেই প্রশ্নই উসকে দিয়েছে পোস্টারটি।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে স্টার স্টুডিও১৮ এবং প্যানোরামা স্টুডিওস। অলোক জৈন, অজিত আন্ধারে ও কুমার মঙ্গত পাঠকের পাশাপাশি সিনেমাটির নির্দেশনায় রয়েছেন অভিষেক পাঠক। আমিল কীয়ান খান এবং পারভেজ শেখের সঙ্গে যৌথভাবে তিনি গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন।

সিনেমার গল্প গোয়ার সাধারণ বাসিন্দা বিজয়ে সালগাঁওকরকে বুদ্ধিমত্তা ও পারিবারিক দায়বদ্ধতাকে কেন্দ্র করেই এগোয়। একটি অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের পর পরিবারের সবাইকে কীভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে বাঁচিয়ে রাখা যায়, বিজয়ের সেই ক্ষুরধার ছকই ছিল মূল আকর্ষণ।

তৃতীয় কিস্তিতেও অজয় দেবগনের পাশাপাশি ফিরছেন টাবু। আইজি মীরা দেশমুখ চরিত্রে আবারও দেখা যাবে তাকে। নন্দিনী চরিত্রে থাকছেন শ্রেয়া সরণ এবং রজত কাপুরও ফিরছেন আগের চরিত্রে। পাশাপাশি নতুন চরিত্রে অভিনয় করবেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। তবে গল্পের চূড়ান্ত পরিণতি নিয়ে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। ফলে বিজয় সালগাঁওকর ও তার পরিবারের ভাগ্যে এবার কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

২০১৫ সালে মোহনলাল অভিনীত মালয়ালাম সিনেমার হিন্দি রিমেক হিসেবে শুরু হয় ‘দৃশ্যম’-এর যাত্রা। অজয় দেবগন অভিনীত প্রথম সিনেমাটি দর্শকদের ব্যাপক প্রশংসা পায় এবং বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে।

এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। প্রথম কিস্তির সাফল্যকে ছাড়িয়ে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।

এবার ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ সব রহস্যের জট খুলবে, নাকি বিজয় সালগাঁওকর আবারও নিজের বুদ্ধির জোরে পরিবারকে রক্ষা করবেন—সেই উত্তর মিলবে আগামী ২ অক্টোবর।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

হ্রদে সাঁতার কাটার পর মগজখেকো অ্যামিবায় যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’র শেষ অধ্যায়

আপডেটের সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬