নিউইয়র্ক ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি

  • আপডেটের সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং তার প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। এ দাবিতে তারা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো তারকারাও রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) পাঠানো চিঠিতে বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে সাবেক সতীর্থরা গভীরভাবে উদ্বিগ্ন।

চিঠিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা অসম্পূর্ণ রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেই সাবেক ক্রিকেট অধিনায়কেরা শেহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে সাবেক অধিনায়করা তিনটি মূল দাবি তুলে ধরেছেন। সেগুলো হলো-

১. ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো।

২. আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাধা ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া।

৩. চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা।

সাবেক এই ক্রিকেটাররা আশা করেন, পাকিস্তান সরকার দ্রুত এই মানবিক বিষয়টির সমাধান করে ইমরান খানের সুচিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি

আপডেটের সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬