নিউইয়র্ক ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

  • আপডেটের সময় : ০৭:০৭:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে অমরাবতী জেলা নারী হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল।

আগুন লাগার খবর পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি চিকিৎসাধীন নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধারের সময় চিকিৎসা সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের আগুন ও ধোঁয়ায় আক্রান্ত এলাকা থেকে বের করে আনা হয়। এ সময় ছয় নবজাতক গুরুতর আহত হয়। পরে তাদের কাছের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

তবে আগুনে তিন নবজাতক গুরুতর দগ্ধ হয়। পাশাপাশি ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

আপডেটের সময় : ০৭:০৭:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬