নিউইয়র্ক ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে টানাপোড়েন, বিশ্বকাপ ফাইনালে দেখা হচ্ছে ট্রাম্প-সানচেজের

  • আপডেটের সময় : ০৫:২৭:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ এবং প্রতিরক্ষা ব্যয় নিয়ে দুই নেতার কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিশ্বকাপ ফাইনালে দেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও পেদ্রি সানচেজের। শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, রোববার নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন সানচেজ। একই অনুষ্ঠানে ট্রাম্পও থাকতে পারেন এবং বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিরক্ষা ব্যয়ে ন্যাটোর ৫ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা পূরণে স্পেনের অস্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ট্রাম্প। এ কারণে তিনি কয়েক দফা দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুতে আঙ্কারার ন্যাটো সম্মেলনে তিনি উপদেষ্টাদের স্পেনের সঙ্গে ভ্রমণসহ সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের নির্দেশ দেন। তবে পরে নিজের অবস্থান কিছুটা শিথিল করেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি বছরের শুরুর দিকে ইরানের ওপর মার্কিন হামলার সময় স্পেনের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারে বাধা দিয়ে সানচেজ ট্রাম্প প্রশাসনের ক্ষোভের মুখে পড়েছিলেন। তবে সে সময় তিনি বলেছিলেন যে, স্পেন তার মিত্রদের সাথে সর্বোত্তম সম্ভাব্য সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি আরও জানান, আঙ্কারা সম্মেলনে দুই নেতার মধ্যে একটি অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে। মূলত বিশ্বকাপ ফুটবলসহ সাধারণ কিছু বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল সেটি।

স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় একাধিকবার যুক্তরাষ্ট্রে গেছেন পেদ্রি সানচেজ। বেশিরভাগ সফরই ছিল নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকে কেন্দ্র করে। এছাড়া ২০২৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের জন্য তিনি ওয়াশিংটন সফর করেছিলেন।

অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের রাজপরিবারের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। রাজা ফিলিপ, রানি লেতিসিয়া, প্রিন্সেস লিওনর ও ইনফান্তা সোফিয়া স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: ভ্যান্স

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরান ইস্যুতে টানাপোড়েন, বিশ্বকাপ ফাইনালে দেখা হচ্ছে ট্রাম্প-সানচেজের

আপডেটের সময় : ০৫:২৭:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬