নিউইয়র্ক ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে কুতুবদিয়ায় ধসে গেছে সেতু

  • আপডেটের সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় টানা দুই দিনের বৃষ্টিতে লেমশীখালী শাহজির পাড়া পুরোনো সেতু ধসে গেছে।

সোমবার (৬ জুলাই) সকালে সেতুটি ধসে পড়ে বলে জানায় স্থানীয়রা। এতে ওই সড়কে বন্ধ হয়ে যায় চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দশক আগের লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে। যানবাহন না চলায় প্রতিদিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেটে যাতায়াত করে থাকে। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের।

সেতুর পাশে শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুজিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, এমনিতেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করে আসছিল। টানা দুদিন বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির একপাশ ভেঙে পড়ে।

লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, শাহজির পাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণে বার বার আবেদন করা হয়েছে। কাজ হয়নি। উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন জানান, শাহজির পাড়ায় পুরোনো সেতু পাশে আরেকটি সেতু নির্মাণে আগেই প্রস্তাবনা দেওয়া আছে। সেতুর একপাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন, বুবলী ফিরছেন অভিনয়ে

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টানা বর্ষণে কুতুবদিয়ায় ধসে গেছে সেতু

আপডেটের সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬