নিউইয়র্ক ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের, আহত স্বামী

  • আপডেটের সময় : ০৭:২৩:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম গ্রামের ফাহিমা আক্তার (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে আব্দুল্লাহ। আহত মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি নিহত ফাহিমা আক্তারের স্বামী।

দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নাজমুল ইসলাম স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়ায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পেছন থেকে ঠাকুরগাঁওগামী মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়েন। পরে পিকআপটি ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হাইওয়ে পুলিশের এসআই দেবাশীষ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর হওয়ার কারণে সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি কম থাকায় ঘাতক পিকআপটি পালিয়ে যেতে সক্ষম হয়।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু বক্কর সিদ্দীক জানান, মা ও শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আহত নাজমুল ইসলামের চিকিৎসা চলছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মূল চন্দ্র মোহন্ত জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি ঘাতক পিকআপটি শনাক্তে কাজ করছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের, আহত স্বামী

আপডেটের সময় : ০৭:২৩:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬