নিউইয়র্ক ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

  • আপডেটের সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে সতর্ক থাকার আহ্বান জানান।

 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানি লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন।

সেখানে জয় লিখেছিলেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের ওই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ টানেন, আবার কেউ রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় জয়ের পোস্টের জবাবে নিজের অবস্থান জানিয়ে নতুন এই পোস্ট করেন ওমর সানি। পোস্টের শেষে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ লিখে বিষয়টিকে তিনি রসিকতা হিসেবে উল্লেখ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

আপডেটের সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬