চার বছরের চুক্তিতে পর্তুগালের কোচের দায়িত্ব পেয়েছেন হোর্হে জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পর, নতুন কোচ নিয়োগ দিল দেশটি।
শুক্রবার (১০ জুলাই) লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে জেসুসকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “আজ আমরা নতুন এক যাত্রার সূচনা করছি। জাতীয় দলে জনাব হোর্হে জেসুসকে স্বাগতম।”
বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্টিনেজ। এই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি হলেন জেসুস। এর আগে আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান।
৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন জেসুস। পর্তুগালের হয়ে তার প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ তারা খেলবে ওয়েলসের সঙ্গে।
https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPORTUGAL%2Fposts%2Fpfbid026WoRnUA5RbiVvMFVxh2kDv6sVuxW2CaU2qByNriJnNN1uiKMQyhNwNb7wnfgz1Cal&show_text=true&width=500


























