নিউইয়র্ক ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগালের নতুন কোচ

  • আপডেটের সময় : ০৮:২৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন হোর্হে জেসুস। আর দায়িত্ব পেয়েই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অভিজ্ঞ এই কোচ জানিয়ে দিয়েছেন, রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন এবং জাতীয় দলে নির্বাচনের যোগ্যতা ধরে রাখেন, তাহলে তাকে অবশ্যই দলে ডাকবেন।

শুক্রবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে পর্তুগালের কোচ হিসেবে পরিচয় পর্বে জেসুস বলেন, ‘সে (রোনালদো) যত দিন খেলবে এবং নির্বাচনের মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে নেব। অবশ্যই সেটা জাতীয় দলের স্বার্থ ও আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে।’

বিশ্বকাপের আগেই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।

জেসুস বলেন, ‘এখনো ক্রিসের (ক্রিশ্চিয়ানো রোনালদো) সঙ্গে কথা হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত, ক্রিস কখনোই জাতীয় দলের জন্য সমস্যা ছিল না, আমার জন্যও হবে না।’

৭১ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক, জাতীয় দলেরও প্রতীক। ইতিহাসে তার নাম চিরকাল লেখা থাকবে। গত এক বছর তার সঙ্গে কাজ করে আমি দারুণ আনন্দ পেয়েছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ। এখন আমরা বসে আলোচনা করব, সে নিজের ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নিতে চায়।’ 

গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরে রোনালদোর কোচ ছিলেন জেসুস। তার অধীনেই ক্লাবটি সৌদি প্রো লিগ শিরোপা জেতে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে জেসুস বলেন, ‘আমি জানি, সে আল-নাসরেই খেলতে চায়। সে আমাকে বারবার বলেছে, “আমি আল-নাসরেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।”‘

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্টিনেজ। এই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি হলেন জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগালের নতুন কোচ

আপডেটের সময় : ০৮:২৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬