নিউইয়র্ক ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • আপডেটের সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো বাংলাদেশে পৌঁছায়।

জানা গেছে, ১০০টি বক্সে করে মোট ৬২০টি ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে পাঁচ থেকে ছয়টি করে আনারস রয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজির বেশি।

বুধবার আনারস গ্রহণ করতে আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা।

উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের প্যাকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের হাতে তুলে দেন।ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বন্ধুত্ব ও মৈত্রীর এই সম্পর্কে যেন এগিয়ে যায় এবং বাণিজ্যিক সম্পর্ক যেন আরও মজবুত হয়, সেজন্য  ত্রিপুরার কিউ আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনই জানতেন না ধানুশ, দাবি মানতে নারাজ নেটিজেনরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেটের সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬