নিউইয়র্ক ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেটের সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে; যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে। কারণ একজন ব্যক্তির ওইখানে নাম আছে, যার নামটা ওখানে ভিডিওতে ছিল না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন, উনারা বিচার করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬