নিউইয়র্ক ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপনে মিলবে না মার্কিন ভিসা

  • আপডেটের সময় : ০৭:০৩:২২ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, আবেদনকারীরা আবেদনপত্রে স্বাক্ষরের মাধ্যমে সেখানে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

এ ছাড়া এ ধরনের তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়ার কারণে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন বলেও সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbangladesh.usembassy%2Fposts%2Fpfbid0xrRhTX4RQaKuxVAbGPL1XeNHdZXwx995EQXd8aBazjLZK9V3R3Z4N5wny7kAdE75l&show_text=true&width=500

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপনে মিলবে না মার্কিন ভিসা

আপডেটের সময় : ০৭:০৩:২২ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬