নিউইয়র্ক ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজানের ঢল ও টানা বৃষ্টিতে বিপৎসীমা ছুঁয়েছে তুরাগের পানি 

  • আপডেটের সময় : ০৭:১৪:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও উজানের ঢলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদের পানি বিপৎসীমা ছুঁয়েছে। এতে নদীভাঙন ও প্লাবনের আশঙ্কায় উদ্বেগে রয়েছেন তীরবর্তী এলাকার হাজারো মানুষ। পানির উচ্চতা বাড়তে থাকায় ঝুঁকিতে পড়েছে বসতবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোটি টাকার মাছের খামার।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কালিয়াকৈরের চাপাইর সেতুর নিচে পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত পরিমাপক স্কেলে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, গত তিন দিনের তুলনায় তুরাগ নদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নদীজুড়ে প্রবল স্রোত বইছে। এতে বড়ইবাড়ী, কুন্দাঘাটা, মদনখালী, বোয়ালী, চাবাগান, গলাচিপাসহ তীরবর্তী বিভিন্ন এলাকায় নদীভাঙনের ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে এসব এলাকার সড়ক, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনাও হুমকির মুখে পড়েছে।

পানির উচ্চতা বাড়ায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় মৎস্যচাষিরা। অতিবৃষ্টিতে মাছের খামারের বাঁধ দুর্বল হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বাঁধ ভেঙে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে পানি বাড়ছে। কোথাও প্লাবন বা বন্যায় ক্ষয়ক্ষতি হলে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি বর্ষাকালে সাপের উপদ্রব ও পানিবাহিত রোগের ঝুঁকি বিবেচনায় আক্রান্তদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

উজানের ঢল ও টানা বৃষ্টিতে বিপৎসীমা ছুঁয়েছে তুরাগের পানি 

আপডেটের সময় : ০৭:১৪:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬